সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটকরা হলেন- চোর চক্রের  মূলহোতা স্থানীয় আবুবক্কর সিদ্দিক (৪৫), মো. আক্কাস আলী (৪৩) ও মাদারীপুর জেলার চর্মগরিয়া গ্রামের নুর ইসলাম (৬৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সদর উপজেলার রাসেদুল ইসলাম রাহাত গত ২৩ অক্টোবর মোটরসাইকেল চুরি হয়েছে বলে র‌্যাবের কার্যালয়ে অভিযোগ জানান। এরপর র‌্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম ছায়া তদন্ত শুরু করে। পরে খুলনার দৌলতপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটকদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD