বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জুয়া খেলায় বাধা দেওয়ায় হত্যা

জুয়া খেলায় বাধা দেওয়ায় হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা রোকসানা খানম (৫২) হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাইয়ের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত নওরোজ কবীর নিশাত (১৯) হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে নিহতের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান শিশির বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে কুষ্টিয়া ডিবির পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাটি পর্যবেক্ষণ ও তদন্তে নেমে ডিবির টিমের সদস্যরা নিশ্চিত হন যে, ছয় তলা ভবেনর ফ্লাটের কারো যোগসূত্র ছাড়া এ হত্যকাণ্ড ঘটানো অসম্ভব। বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশের পর হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
ওসি জানান, নিঃসন্তান শিক্ষিকা রোকসানা তার আপন ভাইয়ের ছেলে নওরোজ কবীর নিশাতকে ছোটবেলা থেকে পরম আদর-যত্নে বড় করেছেন। একপর্যায়ে তিনি বখাটে সংঘ, মাদকাসক্ত ও অনলাইনে জুয়া খেলায় আসক্ত হন।

বিষয়টি টের পেয়ে ভাতিজা নিশাতকে খারাপ সংঘ থেকে দূরে রাখতে ফ্লাট বাড়ির নিচেই মুদি দোকান করে দেন শিক্ষিকা রোকসানা। কিন্তু বিপথগামী নিশাত ক্রমেউ বিপথেই যাওয়ায় বাধা হয়ে দাঁড়ান শিক্ষিকা ফুফু। এতে ফুফুর সাথে নিশাতের মনোমালিন্য ও সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে। একপর্যায়ে রাগে-ক্ষোভে ভাতিজা নিশাত নিজ হাতেই নির্মমভাবে খুন করেন ঘুমন্ত স্কুল শিক্ষিকা রোকসানাকে ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলোয়ার হোসেন খান, হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া হত্যায় জড়িত আসামি গ্রেপ্তারসহ মামলাটি তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

গত রোববার (০৬ নভেম্বর) রাতে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা রোকসানা খানম নিজ ফ্ল্যাটে খুন হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD