সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গরুর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না: মোদি

গরুর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না: মোদি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: গরু নিয়ে এত দিন ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি ও আরএসএস কর্মীরা সরব থাকলেও এবার গরুর গুরুত্ব বোঝাতে স্বয়ং এগিয়ে এলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিতে গোরু কীভাবে জড়িয়ে আছে আজ বৃন্দাবনে এক অনুষ্ঠানে কিশোর শিক্ষার্থীদের সেটাই বুঝিয়েছেন তিনি।

সোমবার দুপুরে উত্তরপ্রদেশের বৃন্দাবনে এক অনুষ্ঠানে যান মোদী। অক্ষয় পাত্র ফাউন্ডেশন নামে এক সংগঠনের তরফে এদিন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র স্কুল ছাত্রছাত্রীদের খেতে দেয়ার ব্যবস্থা করা হয়। কৃষ্ণের শহর বৃন্দাবনে গিয়ে সাবেক এই আরএসএস কর্মী বলেন, ‘আমরা গরুর দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। গরু ভারতের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ।’

গ্রামের অর্থনীতিতে গৃহপালিত প্রাণিটি কতটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝিয়েছেন তিনি। সাম্প্রতিক বাজেটে মোদি সরকার ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’ ও ‘রাষ্ট্রীয় কামধেনু যোজনা’র মত স্কিম এনেছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক ও সাংসদ হেমা মালিনী।

এবারের বাজেটে গরু সেবার জন্য বিশেষ স্কিম ঘোষণা করা হয়েছে। দেশের সব গরুদের কথা ভেবে তৈরি হচ্ছে, ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ।’ পীযূষ গোয়েল বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বিশ্বের মধ্যে দুগ্ধজাত পন্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তিনি আরও বলেন, গোমাতাদের সম্মানের ক্ষেত্রে সরকার কখনই পিছু হটবে না।

এই স্কিমে যেসব কৃষকেরা গবাদিপশু পালন করে তাদের ২ শতাংশ অনুদান দেয়া হবে। এছাড়া যারা সময়ের মধ্যে ঋণ দিয়ে দেয়, তাদের ক্ষেত্রে ৩ শতাংশ অনুদান দেয়া হবে। একই সঙ্গে মৎস্য উৎপাদনের ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিশারির জন্য আলাদা দফতর তৈরির কথা ঘোষণা করা হয়েছে।

এছাড়া ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেয়া হবে। বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে। জোর গলায় পীযূষ গোয়েল দাবি করেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD