মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
হাত-পায়ে ইট বাঁধা যুবকের মরদেহ

হাত-পায়ে ইট বাঁধা যুবকের মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে হাত-পায়ে ইট বাঁধা অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নদীর সাহেবের চর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ কুমার।

তিনি জানান, আড়িয়াল খাঁ নদের পূর্ব পাড়ে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় নৌকার মাঝিরা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে।

পরিদর্শক জানান, অন্তত ২৪ ঘণ্টা আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে ছাপা চেক শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। হাত ও পায়ে ইট বাঁধা রয়েছে।

পরিদর্শক প্রদীপ কুমার বলেন, এটা একটি হত্যাকাণ্ড। তাই ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন।

যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD