মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বরিশালে ১২৮ জেলের কারাদণ্ড

বরিশালে ১২৮ জেলের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: মা ইলিশ রক্ষা অভিযানের গেল চার দিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ১২৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এছাড়া এ পর্যন্ত ১৮ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না। যদিও অভিযানের মধ্যেও সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। জনবল ও যানবাহন সংকটসহ নানা সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা ও পুলিশ প্রশাসন।

আর সংকটের মধ্যেই মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ১৫৬টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান পরিচালিত হয় ৫৯৯টি। এসব অভিযান থেকে ১ হাজার ১৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১৪৪টি মামলায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ১২৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ৩৩ হাজার ৫০০ টাকা।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১৫৪টি অবতরণ কেন্দ্র, ১ হাজার ২৪টি মাছঘাট, ১ হাজার ৯৫৭টি আড়ত, ১ হাজার ২১৮টি বাজার পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD