মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সনদ বিতরণ

বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সনদ বিতরণ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ধান-নদী-খাল এই তিনে বরিশাল তাই বরিশালের সৌন্দয্য রক্ষায় কির্তনখোলা নদীসহ জেলার সকল নদীকে দখলমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

প্রাণ- প্রকৃতি, জীববৈচিত্র্য ও নৌপথে সুরক্ষায় এই স্লোগান নিয়ে আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন বরিশালের আয়োজনে এএলআরডি ও বাপা এর সহযোগিতায় সকাল সাড়ে ১০ টায় বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, উপ পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোহাম্মদ ইউনুস, জাকির হোসেন যুগ্ম সম্পাদক বাপা কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমন্বয়ক বেলা রফিকুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সুধীজন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। শুরুতে নদী দিবস উপলক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা নদী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD