রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিদেশি পিস্তল, জাল টাকা-ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিদেশি পিস্তল, জাল টাকা-ইয়াবাসহ যুবক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, জাল টাকা ও ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি মো. মেহেদী হাসান শৈশব মিয়াকে (২৬) আটক করেছে র‌্যাব।

বৃহষ্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাকেরগঞ্জের পিয়ারপুর বাজারস্থ মো. আ. কুদ্দুস মিয়ার বাড়ির দোতলায় মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার দিনগত রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. মেহেদী হাসান শৈশব মিয়া নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঘরের ভেতরে থাকা কাঠের শোকেসের নিচ থেকে প্রথমে একটি ৭.৬৫ বিদেশি (ইউএসএ) পিস্তল উদ্ধার করা হয়। এরপর তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮১ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক মো. মেহেদী হাসান মো. কুদ্দুস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মারামারি ও চুরি অভিযোগে বাকেরগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে।

এদিকে অভিযান শেষে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি সুমন বিশ্বাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অস্ত্র, জাল টাকা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD