মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
পাঁচ ব‌্যবসা প্রতিষ্ঠানকে জ‌রিমানা

পাঁচ ব‌্যবসা প্রতিষ্ঠানকে জ‌রিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে অভিযান চা‌লিয়ে ৫ ব‌্যবসা প্রতিষ্ঠানকে জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৪ আগস্ট) বরিশাল সদর উপজেলার তালুকদারহাট এবং দিনারের হাট বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ও মেয়াদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করা হয়।

এসময় উপ‌স্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।

অভিযান চলাকালে মুদি দোকান, ওষুধের দোকান, বেকারিসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD