রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অপহরণের দুই দিন পর স্কুলছাত্রী উদ্ধার

অপহরণের দুই দিন পর স্কুলছাত্রী উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অপহরণের দুই দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। অপহরণে সহায়তা করার অভিযোগে অপহণকারীর মা জেসমিন বেগমকে গ্রেফতার করা হয়েছে।

অপহৃতা স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের ইসলাম সরদারের মেয়ে ফাতেমা আক্তার প্রিয়াকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সাকিল হাওলাদার। প্রিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২২ আগস্ট দুপুরে স্কুলের গেট থেকে সাকিল সহযোগীদের নিয়ে তাকে মোটরসাইকেলযোগে অপহরণ করেন।

এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে সাকিলসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী সাকিলসহ অন্যরা পালিয়ে গেলেও অপহরণে সহায়তা করায় সাকিলের মা জেসমিন বেগমকে (৩৯) গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD