মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বৃদ্ধার মরদেহ উদ্ধার

বৃদ্ধার মরদেহ উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাছের ঘের থেকে ফিরোজা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফিরোজা উপজেলার কলকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদীস গ্রামের হোসেন খলিফার মেয়ে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, ফিরোজা গ্রামে তার ছেলের সঙ্গে থাকতেন। দরিদ্র পরিবার হওয়ায় ওই বৃদ্ধা বিভিন্ন বাগান, ক্ষেত ও নালা থেকে কলমির শাক, শাপলা ও বিভিন্ন ধরনের সবজি তুলে বিক্রি করতেন। গত শুক্রবার তার ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়।

ছেলে চলে যাওয়ার পর মাছের ঘেরে শাক-সবজি সংগ্রহ করতে যান তিনি। হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত থাকায় ওই স্থানে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই স্থানটি বড় বড় ঘাস ও জঙ্গলে পরিপূর্ণ। তাই বৃদ্ধা পড়ে থাকায় কেউ খেয়াল করেনি।

তিনি আরও বলেন, আজ (মঙ্গলবার) ঘেরের লোকজন সেখানে গিয়ে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে তার ছেলেকে ও থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD