রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে

অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) বলেছেন,অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

সাইফুল ইসলাম বলেন, আপনার সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা পিতা-মাতা হিসেবে এটা দেখা আপনার নৈতিক দায়িত্ব। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুল-কলেজে আসছে কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকদেরকে নিয়মিতভাবে অবহিত করা। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সমন্বয়ই পারে শিক্ষার্থীদের চলার পথকে মসৃণ করতে।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল কোতোয়ালি মডেল থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে-তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঁইঞা-বিপিএম (বার), অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ)  ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি মডেল থানা) শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার-ট্রান্সপোর্ট) সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা-অ্যাস্টেট) মেহেদী হাসান,

অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা আজিমুল করিমসহ সেবা প্রত্যাশীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD