মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইউপি সদস্যের মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বেতাগী উপজেলা ঘরের দরজা বন্ধ করে পেট্রোলের আগুনে পুড়িয়ে দেওয়া ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম (৩৩) মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা এ ইউপি সদস্যের মৃত্যু হয়।

তার চাচাতো ভাই মাসুম খান বিষয়টি নিশ্চিত করেন।

বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাটবাজার সংলগ্ন ২ নস্বর ওয়ার্ডের ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম। তিনি একটি টিনের ঘরে বসবাস করতেন। গত মঙ্গলবার তার ঘরের দরজা বন্ধ করে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি অগ্নিদগ্ধ হন। আহত হন তার স্ত্রী সুচি আক্তার।

তাদের বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করান হয়। শামীমের স্ত্রী সুচি জানান, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর দুই ছেলেকে বাঁচাতে গিয়ে তার স্বামী অগ্নিদগ্ধ হন। তাদের শেবাচিমে নিয়ে আসা হলে শামীমকে বুধবার (১০ আগস্ট) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদারকে কল করা হয়। তিনি জানান, ধারণা করা হচ্ছে ঘরের দরজার নিচে পুরানো কাপড় রাখা ছিল। সেটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ এলে গুরুত্ব দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD