মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

শিশুকে ধর্ষণের পর হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: যশোরের অভয়নগর উপজেলায় নাঈমা খাতুন (৮) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আমজাদ মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমজাদ ওই গ্রামের মৃত কোরাইশ মোল্লার ছেলে।

এর আগে, রোববার (৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ধলিয়ার বিলে স্বেচ্ছাসেবক লীগনেতা মোসলেম উদ্দিনের পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতর থেকে নাঈমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে নিহত শিশুর বাবা মনিরুল বিশ্বাস বাদী হয়ে আমজাদেক আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী মনিরুল বিশ্বাস লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, আমার মেয়ে নাঈমা প্রতিবেশী মৃত কোরেশের ছেলে মৎস্য ঘেরের কর্মচারী আমজাদকে বন্ধু বলে ডাকতেন। রোববার বিকেলে নাঈমা ওই মৎস্য ঘেরে খেলা করতে যাচ্ছে বলে বের হয়। সন্ধ্যায় আর বাড়ি ফিরে না এলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে ওই মৎস্য ঘেরের পাশে মোসলেম উদ্দিনের ডোবার কচুরিপানার ভেতর থেকে নাঈমার একটি হাত দেখতে পাই। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার একমাত্র মেয়েকে প্রথমে ধর্ষণ করা হয়েছে। পরে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে কচুরিপানার ভেতর লুকিয়ে রাখা হয় বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, রাতে নাঈমার বাবা বাদী হয়ে ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের অভিযোগে আমজাদ মোল্লার নামে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে। আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD