মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বরিশালে রাত ৮ টার পর দোকানপাট বন্ধ আইন কার্যকর

বরিশালে রাত ৮ টার পর দোকানপাট বন্ধ আইন কার্যকর

Sharing is caring!

এস এল টি তুহিন :বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য রাত থেকে দোকানপাট বন্ধের নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। শ্রম মন্ত্রনায়ের নির্দেশে গকতকাল সোমবার থেকেই এ আইন বাস্তবায়ন শুরু করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও জেলা প্রশাসন। গতকাল দুপুরে এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জরুরী সভা করেছে। সভায় সোমবার রাত থেকেই নির্দেশনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়। বরিশাল সার্কিট হাউজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোঃ ইউসুফ আলী বলেন মন্ত্রনালয়ের নির্দেশে রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধের জন্য দোকান মালিকদের নিয়ে সভা করেছি। সেখানে সোমবার থেকেই এ আইন কার্যকরের বিষয়টি সকলকে অবহিত করা হয়েছে। তিনি বলেন বিষয়টি কার্যকর হয়েছে কিনা তা তদারকি করতে রাত ৮ টা থেকে নগরীতে আমাদের মনিটরিং টিম কাজ করবে।

বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বলেন, প্রকৃত অর্থে যে দিন থেকে মন্ত্রনালয়ের নির্দেশনা আমরা পেয়েছি সেদিন থেকেই এ আইন কার্যকর শুরু হয়েছে। আমরা বিষযটি আজ (সোমবার) থেকে সিরিয়াসলি মনিটরিং করব।এদিকে সোমবার বিকেল এ বিষয়ে নগরীতে প্রচারনা (মাইকিং) চালিয়েছে বরিশাল তথ্য অফিস।

যেসব দোকানপাট খোলা রাখা যাবেঃ ডক, জেটি, স্টেশন অথবা বিমানবন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস,তরিতরকারি, মাছ, মাংস, দুগ্ধ জাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি ও ফুল বিক্রির দোকান, ওষুধ, অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান, তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং দোকানে বসে খাওয়ার (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান, খুচরা পেট্রোল বিক্রির জন্য পেট্রোল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটরগাড়ির সার্ভিস ষ্টেশন, নাপিত এবং কেশ প্রসাধনীর দোকান, যে কোন ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা, যে কোনো শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যা জনগণকে শক্তি আলো-অথবা পানি সরবরাহ কওে, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD