রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাংলার গর্ব পদ্মা সেতু আজ ইতিহাসের বাস্তব রুপ- হাসানাত আবদুল্লাহ এমপি

বাংলার গর্ব পদ্মা সেতু আজ ইতিহাসের বাস্তব রুপ- হাসানাত আবদুল্লাহ এমপি

Sharing is caring!

এস এল টি তুহিন: আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, দেশ বিদেশের ষড়যন্ত্রকারীদের শত ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে বাংলার গর্ব পদ্মা সেতু আজ ইতিহাসের বাস্তব রুপ। আগামী ২৫জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকেই একের পর এক ষড়যন্ত্রকারীরা বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছে। ওই সকল ষড়যন্ত্রকারীদের রুখে দাড়াতে হবে। সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবন প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে এমপি বলেন, কেউ ভাববেন না ওরা ঘুমিয়ে আছে। তারা তাদের কাজ ও ষড়যন্ত্র দুইটাই সমান তালে করে যাচ্ছে। তাই দলের নেতা কর্মীদের সু-সংঠিত করার কোন বিকল্প নেই। সরকারের উন্নয়নের ইতিহাস জনগনের দুয়ারে পৌঁছে দিতে দলের কর্মীদের কোন বিকল্প নেই। তাই নেতাদের প্রতি দলের কর্মীদের যথাযথ মূল্যায়ন করার নির্দেশনা প্রদান করেন তিনি।

তিনি আরো বলেন, তাঁর জীবনের শেষ সময়ে তিনি বরিশাল বিভাগকে আওয়ামী লীগের শক্তিশালী একটি দুর্গ হিসেবে গড়ে তুলতে চান। এজন্য জেলার ছয়টি উপজেলায় আওয়ামী লীগের কমিটি থাকলেও বাকি পাঁচটি উপজেলায় সম্মেলনের মাধ্যমে নেতাদের দ্রুত কমিটি গঠনেরও নির্দেশ প্রদান করেন তিনি।

সভায় করোনা কালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহসহ দলের নেতা কর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করে সকলের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আগামিকাল ৭ জুন শহীদ জননী শাহান আরা আবদুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল ক্লাবে সকল নেতা কর্মীদের উপস্থিত থেকে দোয়া কামনা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কারা মুক্ত দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সহ ও ২৫জুন পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কাঁঠালবাড়িতে দশ লাখ লোকের সমাগম ঘটাতে বরিশালের আওয়ামী লীগের বিশেষ ভূমিকা রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন এমপি। বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দুই বছর পর প্রথম বারের মতো অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগ সহ-ভাপতি মোহম্মদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মনসুর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত,গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীনসহ সকল জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD