শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ব্যাটারীচালিত রিকসার লাইসেন্সের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বরিশালে ব্যাটারীচালিত রিকসার লাইসেন্সের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল নগরীতে বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারীচালিত রিকসা উচ্ছেদ করা চলবে না।
প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারীচালিত রিকসাকে চলাচলের অনুমতি সহ লাইসেন্স প্রদান কর।
ব্যাটারীচালিত রিকসার ব্যাটারী ভাংচুর,শ্রমীকদের হয়রানী সহ নানা ধরনের হয়রানী নির্যাতন বন্ধ করা সহ ৪ দফা দাবী আদায়ের লক্ষে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ন্যায় দাড়িয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করেছে ব্যাটারীচালিত রিকসা শ্রমীক মালিক-সংগ্রাম কমিটি,বরিশাল মহানগর রিকসা-ভ্যান চালক শ্রমীক ইউনিয়ন ও সমাজতান্ত্রি শ্রমীক ফ্রন্ট।
জাহাঙ্গির হোসেন দিদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (বাসদের) জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্টলীগ নেতা অধ্যাপক জলিলুর রহমান,বাংলাদেশ নৌযান ফেডারেশন সভাপতি আবুল হোসেন মাস্টার,বাবুল তালুকদার,শহিদুল ইসলাম,মহসিন মীর,দুলাল মল্লিক ও হোটেল-রেস্তোরা নেতা নান্নু মিয়া।

বক্তার এসময় বলেন বরিশাল নগরীতে প্রায় ১০হাজার ব্যাটারীচালিত রিকসা শ্রমীক পরিবারে প্রায় অর্ধলক্ষাধিক সদস্য রয়েছে।
এসব রিকসা অবৈধভাবে উচ্ছেদ না করে প্রয়োজনীয় ডিজাইন পরিবর্তনের মাধ্যমে নিদিষ্ট সড়কে চলাচলের ব্যবস্থা করার লাইসেন্স দেয়ার জন্য সিটি মেয়র সহ প্রশাসনের প্রতি আহবান জানান।
এর পূর্বে সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি সড়কস্থ সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্টের কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় সদররোডে ফিরে এসে প্রতিবাদ সভা করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD