রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ফ্রি বাস সার্ভিস

বরিশালে ফ্রি বাস সার্ভিস

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: ঈদে রাজধানী থেকে বরিশাল নদী বন্দরে পৌঁছানো যাত্রীদের নগরীর দুই বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ২৭ এপ্রিল থেকে এই বাস সার্ভিস শুরু হবে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর বরিশাল ক্লাবের হলরুমে আয়োজিত ঈদ ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় এই ঘোষণা দেন মেয়র সাদিক আবদুল্লাহ। মেয়র বলেন, ঈদের মৌসুমে ঢাকা থেকে বরিশাল নদী বন্দরে লঞ্চগুলো পৌঁছে মধ্যরাতের পর। ওই সময় বরিশাল বিভাগের ৬ জেলার বাসিন্দাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে নানা বিড়ম্বনায় পড়তে হয়। একসঙ্গে অনেকগুলো যাত্রীবাহী লঞ্চ নদী বন্দরে নোঙ্গর করায় যাত্রীদের চাপ সৃষ্টি হয়। এর ফলে নদীবন্দর থেকে নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালসহ স্বল্প দূরত্বে যেতে সিএনজি অটোরিকশা, অটোরিকশা, রিকশা সংকটে পড়েন যাত্রীরা। বিপদে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

এই সমস্যার সমাধানে যাত্রীদের স্বাচ্ছন্দে গন্তব্যে যেতে নদীবন্দর থেকে দুই বাস টার্মিনাল পর্যন্ত ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন মেয়র। মেয়র আরও বলেন, বরিশাল নদী বন্দর থেকে আগামী ২৭ এপ্রিল মধ্যরাতে শুরু হবে ফ্রি বাস সার্ভিস।

পর্যাপ্ত সংখ্যক বাস এই সার্ভিসে রাখা হয়েছে। সভায় ঈদের সময়ে নৌ দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সমন্বয় সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহিন, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ প্রমুখ উপস্থিত ছিলেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD