রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে দুই গ্রুপ মুখোমুখি,মহাসড়ক অবরোধ

বরিশালে দুই গ্রুপ মুখোমুখি,মহাসড়ক অবরোধ

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালে এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ এনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তির মুখে পড়েছেন নগরবাসী।

এ অবস্থার মধ্যেই ওই কাউন্সিলের সমর্থকরা আবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। যার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তিনি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব।

তার দাবি, মেয়র সাদিক আব্দুল্লাহ তার বিরুদ্ধে সিটি করপোরেশনের কর্মীদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছে।

রোববার বেলা ৩টার দিকে বিভাগীয় গণগ্রন্থাগারের সাম‌নে ২০ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিল‌রের কার্যালয় ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রেন সি‌টি কর‌পো‌রেশ‌নের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় কর‌পো‌রেশ‌নের ময়লার গা‌ড়ি দি‌য়ে সড়‌কে প্রতিবন্ধকতা সৃ‌ষ্টি করা হয়। এর প্রতিবা‌দে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভে নামে পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুখের অনুসারী কাউ‌ন্সিলর বিপ্লবসহ ১০ কাউ‌ন্সি‌লর ও তা‌দের অনুসারীরা।

সি‌টি কর‌পো‌রেশ‌নের ২০ নম্বর ওয়া‌র্ডের রোড ইন্স‌পেক্টর রাজীব হো‌সেন খান জানায় ব‌লেন, ‘এক‌টি ভব‌নের প্ল্যান চেক কর‌তে যাওয়ার পর কাউ‌ন্সিলর বিপ্লব আমা‌কে ফোন দি‌য়ে নানা কথা ব‌লে হোসাই‌নিয়া মাদ্রাসায় ডে‌কে নেন। এরপর তাকে না বলে কেনো প্ল্যান চেক করতে গিয়েছি সেই অভিযোগ তুলে আমা‌কে মারধর ক‌রেন। এরপর অন‌্যা স্টাফরা এ‌সে আমা‌কে উদ্ধার ক‌রে।

এসব বিষ‌য়ে কাউ‌ন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ব‌লেন, ‘আমার ওয়া‌র্ডে একটা কাজ কর‌তে আস‌বে সেটা আ‌মিই জা‌নি না। আমার সব স্টাফ নি‌য়ে গে‌ছে মেয়র সা‌দিক আব্দুল্লাহ। আ‌মি শুধু ওই স্টাফ‌কে ডে‌কে এ‌নে জিজ্ঞাসা ক‌রে‌ছি। আমার অ‌ফিস ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ কর‌ছে। এখন আ‌মিও ষড়য‌ন্ত্রের বিচার দাবিতে ১০ কাউ‌ন্সিলর নি‌য়ে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌ছি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD