রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল নগরীর বিএম কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (২৩) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি বুধবার বিকাল ৫ দিকে বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে ঘটেছে। নিহত নাদিম বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অর্নাসের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের পরীক্ষার্থী ও লাকুটিয়া সড়কের আর আর এফ সংলগ্ন সিমেন্টের র্পোল এলাকার মনিরুল ইসলাম আশ্রাস এর ছেলে। নিহতর বন্ধু মাসুম বিল্লাহ জানান, আমি আর নাদিম এক ডিপাটমেন্টের পড়ি।

পরীক্ষা শেষে নাদিম তার মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় মসজিদ গেটের সামনে বসে বিপরীত দিক থেকে বেপোয়ারা গতিতে আসা একটি প্রাইভেটকার এসে নাদিমের মটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাদিম ছিটকে নামায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।

পরে তাকে আমরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে।

তবে ঘটনাস্থ থেকে পুলিশ মটরসাইকেলটি আটক করলেও ঘাতক প্রাইভেটকারটিকে আটক করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম। এদিকে নাদিমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD