রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ঘরের ভেতর ঝুলছিল ২ সন্তানের জননীর মরদেহ

ঘরের ভেতর ঝুলছিল ২ সন্তানের জননীর মরদেহ

Sharing is caring!

ক্রাইম সিন ডেক্স: বরিশালে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শাহিদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহিদা দুই সন্তানের জননী ছিলেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৯ মার্চ) দিনগত রাতে নগরের আমির কুটির এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইমরান হোসেন স্ত্রী শাহিদা বেগম সন্তানদের নিয়ে বরিশাল নগরের ১৫নং ওয়ার্ডের আমিরকুটির এলাকায় থাকতেন। নিহতের স্বামী একটি মাদরাসার পরিচালক। তার নাম ইমরান হোসেন।

এ বিষয়ে ইমরান বলেন, রাতে বাচ্চাদের নিয়ে ঘুমাতে যায় শাহিদা। আমি পাশের রুমে কিছু কাজ করছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে রুমে গিয়ে দেখি তিনি (স্ত্রী) গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে। আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কি কারণে তিনি আত্মহত‌্যা কররেছেন বুঝতে পারছি না।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনি বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলছে। যেহেতু একই রুমের ভেতরে ঘটনা ঘটেছে তাই সন্দেহ হচ্ছে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD