রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালের সন্তান শাকিলার কৃতিত্ব

বরিশালের সন্তান শাকিলার কৃতিত্ব

Sharing is caring!

এস এল টি তুহিন : স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বিশেষ অবদান ও মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখায় নাসরীন স্মৃতিপদক পেয়েছেন তরুণ নারী অধিকার কর্মী শাকিলা ইসলাম।

বরিশাল নগরীর মেয়ে শাকিলা ইসলাম দেশের শীর্ষস্থানীয় যুব জলবায়ু নেটওয়ার্ক ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সহ-প্রতিষ্ঠাতা ও জাতীয় সমন্বয়কারী। রোববার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে রোববার  দুপুরে এ্যাকশন এইড বাংলাদেশের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নারী অধিকার আন্দোলনের অন্যতম কা-ারী নাসরীন পারভীন হক স্মরণে শাকিলা ইসলামের হাতে স্মৃতিপদক তুলে দিয়েছেন এ্যাকশন এইড’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাসরীন পারভীন হকের বড় বোন ও নারীপক্ষের সদস্য শিরিন হক, ইউবিকো’র ব্যবস্থাপনা পরিচালক এমএ মোস্তফা বিল্লাল প্রমুখ।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে একশনএইড যৌণ হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, স্থানীয় সরকার ব্যাবস্থায় নারী নেতৃত্ব এবং বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার নারীদের সম্মাননা প্রদান করে আসছে। এইবারই স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা বিষয়ক ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD