রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বিএনএসডি ফাউন্ডেশন

সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বিএনএসডি ফাউন্ডেশন

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন) অসংখ্য উন্নয়ন কর্মসূচি, পালন করছে। প্রতিবেশি প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই প্রশিক্ষণকেন্দ্রে, সামাজিক বনায়ন কর্মসূচি, মেঘিয়া মডেল গ্রাম বাস্তবায়ন কর্মসূচি, শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি এবং নারী উন্নয়ন কর্মসূচি।

পাশাপাশি বরিশাল নগরীর সুবিধা বঞ্চিত শিশুদের জন্য চালু করেছে শিক্ষা কর্মসূচি। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিএনএসডি ফাউন্ডেশনের কাশিপুর অফিসে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে সংস্থাটি। গতকাল বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন) এর নির্বাহী পরিচালক মারুফ আহমেদ সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপপরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, আমাদের বিদ্যালয়ের সহকারী পরিচালক সাদেকুর রহমান।

আমাদের বিদ্যালয় পরিদর্শনকালে মারুফ আহমেদ বলেন, আমরা সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। সুবিধা বঞ্চিত শিশুরা বিএনএসডি ফাউন্ডেশন থেকে সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে পাবে। আমাদের বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উপহার এবং খাবারের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে পাচটি স্কুল পরিচালনা করবে বিএনএসডি ফাউন্ডেশন। এজন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ এবং নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল – আমাদের বিদ্যালয়ে পাঠদান করবেন।

বিএনএসডি ফাউন্ডেশনের প্রশাসনিক পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, নগরীর সকল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে আমরা কাজ করছি। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন কলেজ – বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা আমাদের বিদ্যালয় পরিচালিত হচ্ছে।

ফাউন্ডেশনের পরিচালক সাব্বির হোসেন বলেন, নিজ সন্তানদের মতো আদর যত্নে সুবিধা বঞ্চিত শিশুদের আমরা গড়ে তুলতে চাই। স্কুল ঝড়ে পড়া শিশুদের জন্য বিএনএসডি ফাউন্ডেশন স্থায়ী শিক্ষা কর্মসূচি পালন করবে।

বিএনএসডি ফাউন্ডেশন এর উপপরিচালক ( স্বাস্থ্য) জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা বলেন, আমরা সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করছি। প্রায় পাঁচশ রোগীকে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছি। আগামী ২৩ এবং ২৪ মার্চ বাবুগঞ্জ উপজেলার মেঘিয়া এবং পশ্চিম রহমতপুরে আমরা বৃহৎ দুটি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। শীঘ্রই শিকদর পাড়ায় জেলে পল্লীর শিশুদের জন্য আমরা একটি স্কুল চালু করতে যাচ্ছি। মহান মানবতার সেবায় বিএনএসডি ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD