রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল প্রতিনিধি

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে গণধর্ষণ এবং ধর্ষকের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল বের হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার আয়োজনে এই মশাল মিছিল বের হয়। মিছিলের ব্যনারে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের স্লোগান নিয়ে মিছিল করেন। এছাড়াও তারা জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবী জানিয়েও স্লোগান দেন। নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সমানে থেকে মিছিলটি শুরু হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষতিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ এবং সাধারণ সম্পাদক আলিসা মুনতাজ। বক্তারা বলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশের ধারণার সাথে সাংঘর্ষিক এবং ধর্ষকের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সরকারের নগ্ন চরিত্রকে জনসমক্ষে এনে দিয়েছে। এই হামলা প্রমাণ করে ফ্যাসিস্ট এই সরকার সত্যিকার অর্থেই ধর্ষকের পাহারাদার। সবশেষে, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবী জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD