রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১০ মণ জাটকা জব্দ

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১০ মণ জাটকা জব্দ

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৪০০শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনন্থ   বিসিজি স্টেশান বরিশাল কোস্টগার্ড পোর্টরোর্ড রসুলপুর টিম অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করেন।

গতকাল ( ১১ ফেব্রুয়ারী )  রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে গলাচিপা থেকে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক এবং বরগুনা থেকে ঢাকাগামী বাস সোনার বাংলা তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান দিবাগত রাতে গোপন সংবাদে জানতে পারি গলাচিপা থেকে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক এবং বরগুনা থেকে ঢাকাগামী বাস সোনার বাংলা তে জাটকা আসছে এমন সংবাদ এ বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান পোর্টরোর্ড রসুলপুর টিমের সদস্যরা। এ সময় গলাচিপা থেকে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক এবং বরগুনা থেকে ঢাকাগামী বাস সোনার বাংলা থেকে তল্লাশি করে আনুমানিক ১০ মণ জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। জব্দকৃত জাটকা বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এর উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার এতিমখানা এবং গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD