বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

বরিশালে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ভোটে বিএনপিকে ধোয়াশায় উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। ১১ পদের মধ্যে যুগ্ম সম্পাদকের একটি পদ ব্যতীত সভাপতি সম্পাদক সহ বাকি ১০ পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে জয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন। ভোট গণনা শেষে আজ  শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফজালুল করিম।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে ৪৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন লস্কর নুরুল হক। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এসএম সাদিকুর রহমান লিংকন পেয়েছেন ৩২৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর হোসেন পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মোস্তাফিজুর রহমান নওশের ৫৩২ ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অসীম কুমার বাড়ৈ ৩৪৬ ও সৈয়দ মাসুম মিয়া রেজা ২৮৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ২৫৯ ভোট।

অর্থ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আ. মালেক পেয়েছেন ৩৬৮ ভোট।

যুগ্ম সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাহিদুল ইসলাম পান্না ৪০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই প্যানেলের বিউটি সুলতানা ৩৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ওদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত কাজী আবুল কালাম আজাদ ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে এই প্যানেলের অপর প্রার্থী হুমায়ুন কবির খান ৩৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাহী সদস্যের ৪ পদেই জয়ী হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এর মধ্যে আনোয়ার হোসেন বাচ্চু পেয়েছেন ৫৫৪, আর্শিব উদ্দিন শাওন পেয়েছেন ৬২৬, আতিকুর রহমান খান রাজু পেয়েছেন ৫৫৮ ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়েছেন।

বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত শাহিন উদ্দিন মিয়া ১৯৪, ডায়েজ মোহাম্মদ রিয়াজ ৩৬৬, মিয়া খন্দকার মো. আব্দুস সোবাহান ১৯৭ ও মতিউর রহমান সেন্টু ৩১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফজালুল করিম জানিয়েছেন, ৯৭৫টি ভোটের মধ্যে ৮৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে। ভোটগ্রহণ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ ছিল না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে। এর আগের বছর (২০২১) ১১ পদের মধ্যে ১০ পদে জয় পেয়েছিল আওয়ামী সমর্থিত আইনজীবীদের প্যানেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD