বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে বিশ্ব ক্যান্সার দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব ক্যান্সার দিবসে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বিশ্ব ক্যান্সার দিবস-২০২২ উপলক্ষে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি করা হয়। এই আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবঃ) ও প্রখ্যাত প্যাথলজী কনসালট্যান্ট ডা. এস এম ইকবালুর রহমান (সেলিম)। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক রিয়াজ পাটওয়ারী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ।

এছাড়া এতে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের অঙ্গীকারের বার্তা সম্পাদক মসিউর মন্টু, কলমের কণ্ঠ`র বার্তা সম্পাদক আরিফ হোসেন, বরিশাল প্রতিদিনের যুগ্ম বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ, বরিশাল বার্তা ‘র যুগ্ম বার্তা সম্পাদক শাহাদাত তালুকদার, দৈনিক তৃত্বীয় মাত্রার ব্যুরো প্রধান মাহমুদ হাসান, ক্রাইম টাইমস এর সম্পাদক আম্মার হোসেন আমান, বরিশাল বাণী’র রিপোর্টার খান ফিরোজ, ভো‌রের কাগ‌জের নল‌ছি‌টি প্রতি‌নি‌ধি সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক পাভেল ফেরদৌস ইমন, মহাদেব কর্মকার, ভো‌রের অঙ্গীকা‌রের স্টাফ রি‌পোর্টার ইমরান হোসেন, লিটন বাইজিদ, ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী হামিদুল মুন্সী, আবিদুর রহমান, বাপ্পি শিকদার, সাব্বির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির আলোচনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবঃ) ও প্রখ্যাত প্যাথলজী কনসালট্যান্ট ডা. এস এম ইকবালুর রহমান (সেলিম) বলেন, ক্যান্সার বাংলাদেশের ৬ষ্ঠ লিডিং কস অব ডেথ। সুতরাং ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। সচেতনতার অভাবে একদিকে কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, অপরদিকে আক্রান্ত রোগীরাও সচেতনতার অভাবে ক্ষতিগ্রস্থ হন। তাই এ বিষয়ে ন্যূণতম সম্যক ধারনা থাকা জরুরী। ক্যান্সার হওয়ার কারন, প্রতিরোধের উপায়, প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিষদ আলোচনা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD