রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করলেন জেলা প্রশাসক

বরিশালে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করলেন জেলা প্রশাসক

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল বিদ্যানন্দ ফাউন্ডেশন এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শতাধিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ( ২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

বোর্ড মেম্বার বিদ্যানন্দ ফাউন্ডেশন মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  এস এম জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও  রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথি বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার শতাধিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের হাতে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD