রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের অবস্থান

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশালে শিক্ষার্থীদের অবস্থান

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: স্বৈরাচারি ভিসির পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচী করেছে সাধারন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারী) বেলা ১২ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বসে তারা এই অবস্থান কর্মসূচী পালন করে। কর্মসূচীতে তাদের ব্যনারে উল্লেখ করা হয় শাবিপ্রবির পাশে বরিশাল। অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

এসময় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি রাহুল দাস, সাধারন সম্পাদক সাকিবুল ইসলাম সাকিন, সদস্য নুসরাত জাহান মীম, গনতান্ত্রীক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সুজয় শুভ, ছাত্র ইউনিয়ন সদস্য জয়দেব শাহা সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, একজন উপচার্য র্নিবিচারে সাধারন শিক্ষথীদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি শিক্ষার্থীদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। তার অধিকার নেই এখন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকার।

তার পদত্যাগের জন্য শিক্ষর্থীদের আজ রাস্তায় নামতে হয়েছে। আমরা তার পদত্যাগ না করিয়ে ঘরে ফিরবো না অন্যদিকে সরকার সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আওয়ামী লীগের কার্যলয় বানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD