রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিকেলের পর ভোট দেবেন মমতা

বিকেলের পর ভোট দেবেন মমতা

Sharing is caring!

অনলাইন ডেক্স: তিন বিধানসভার মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র দক্ষিণ কলকাতার ভবানীপুর। কারণ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা।

পাশাপাশি এটাই মমতা গড় বলে চিহ্নিত। কারণ এই কেন্দ্ররই ভোটার স্বয়ং নেত্রী।

তৃণমূলের তরফে জানা যায়, স্থানীয় সময় বিকেল ৪ টার পর মিত্র ইনস্টিটিউশন স্কুলে ভোট দিতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাইপো(ভাতিজা) তথা দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দোপাধ্যায় দুপুর ২টোর পর ভোট দিতে আসতে পারেন। বর্তমানে কালীঘাটের নিজের বাসভবন থেকে ২৮৮ বুথের নজরদারী করছেন তিনি।

অপরদিকে বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরে ২৯৮ বুথে ভোটের লাইনে দেখা গেছে। সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার কম। ভোট পড়েছে ১৬ দশমিক ৫৭ শতাংশ। ভবানীপুরের ১০০ শতাংশ বুথেই ভোট ঠিকঠাক হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন।

নিরাপত্তার জন্য ৩৫ কোম্পানি অর্থাৎ  ৩,৫০০ বেশি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ রয়েছে দুই হাজার ৫০০। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি পুলিশ মন্ত্রীও মমতা সেহেতু রাজ্য পুলিশ কিছুটা ব্রাত্য রেখেছে নির্বাচন কমিশন। ভোট পরিচালনা থেকে গণণা সব ক্ষেত্রেই রাখা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।

অন্যদিকে, ভবানীপুরে ১০৩, ১০৪ এবং ১০৫ নম্বর বুথে ভুয়া বা নকল ভোটারের অভিযোগ করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা। ১০৬ এবং ১০৭ নম্বর বুথের ৫০ মিটারের মধ্যে কলকাতা পুলিশ রয়েছে, অভিযোগ করেছে বিজেপি। এদিন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন, মানুষ জানে কাকে ভোট দিতে হবে। এ কেন্দ্রে ওরা(বিজেপি) জিতবে না বুঝেই এত লাফালাফি করছে।

এরই মধ্যে দুর্যোগ পিছু ছাড়ছে না কলকাতাবাসীর। নিম্নচাপের জেরে ভিজতে শুরু করেছে শহর। দুপুরের পর ভারী বৃষ্টি হবে বলে আগাম সর্তক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD