বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালের বাবুগঞ্জের মাধবপাশায় ব্রিজ ভেঙে মালবাহীট্রাক খালে

বরিশালের বাবুগঞ্জের মাধবপাশায় ব্রিজ ভেঙে মালবাহীট্রাক খালে

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রীজ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে জেলার বানারীপাড়ার সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবশ্য ব্রীজের দুই পাড় থেকে যানবাহন চলাচল করছে।

বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল-বানারীপাড়া মহাসড়কের মাধবপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পাথর বোঝাই একটি ট্রাক বানারীপাড়ার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মাধবপাশা ব্রীজ পার হওয়ার সময় ট্রাকসহ ব্রীজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার সাতরে পাড়ে উঠে। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী মান্নান হাওলাদার জানান, মাধবপাশা ব্রীজটি নতুন করে নির্মাণ কাজ চলার কারণে ওই ব্রীজের পাশেই একটি লোহার ব্রীজ দিয়ে যানবাহন চলাচল করতো।

তবে খালে পড়ে যাওয়া ট্রাকটি ওভার লোড থাকায় হয়তো ব্রীজটি ভেঙে পড়েছে। ফলে ওই ব্রীজ দিয়ে আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ব্রীজের দুই পার্শ্ব দিয়ে যানবাহন চলাচল করছে। অবশ্য এতে করে কিছুটা দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। এদিকে ঘটনার পরপরই সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD