বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
৬ দিনেও উদ্ধার হয়নি শিশু দীপা

৬ দিনেও উদ্ধার হয়নি শিশু দীপা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের কলেজ রো এলাকা থেকে ছয়দিন আগে নিঁখোজ হওয়া সাড়ে ৩ বছরের শিশু দীপা রানীকে (পুটি) উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (৬ জানুয়ারি) শিশুটি নিঁখোজ হওয়ার ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এদিকে দীপার বাবা বিনয় সমাদ্দার নিঁখোজ হওয়ার ঘটনায় গত সোমবার (৭ জানুয়ারি) সকালে অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

দীপা বেঁচে থাকা না থাকা নিয়ে সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন বাবা-মা। আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে দীপাকে উদ্ধারের জন্য তাদের অভিযান অব্যহত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, অপহরণ ও মুক্তিপণের খবর জানার পর থেকেই পুলিশ অপহরণকারীদের আটক ও পুটিকে উদ্ধারের জন্য তৎপর রয়েছে। ইতোমধ্যে পুটির বাবার মোবাইল ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারীদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন- নগরের কলেজ রো এলাকার মো. রাসেল, তার ভাই সজীব এবং একই এলাকার মো. ফারুক ও আসাদুল হক। পুটি অপহরণের পর পুটির বাবার মোবাইলে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির কথা স্বীকার করলেও  অপহরণের কথা স্বীকার করেনি আটকরা। 

পুটি নিখোঁজ হওয়ার খবর মাইকে শুনে আটকরা লোভে পরে মুক্তিপণ দাবি করেছিল জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুল বলেন, ওই চারজনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।   

এদিকে ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও পুটিকে না পেয়ে এক প্রকার নির্বাক হয়ে পরেছেন তার মা-বাবা। পুটির বাবা নগরের কাউনিয়া এলাকার একটি মিষ্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দার বলেন, মেয়ে আমার কেমন আছে, কোথায় আছে, কি করছে, কিছুই জানতে এখনো পারেননি। 

বাড়ির মালিক ও ব্যাংক কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, ঘটনার পর থেকে পুটির বাবা মা কেমন যেনো বাকরুদ্ধ হয়ে পরেছেন। মেয়ে না পেয়ে পুটির মা চায়না সমদ্দার কিছুটা এলামেলো কথা বলছেন।

উল্লেখ্য গত রোববার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শিশু দীপা ঘরের সামনেই খেলা করছিল। এর কিছুক্ষণ পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। প্রতিবেশিসহ নিকট আত্মীয় স্বজনদের কাছে খোঁজ খবর ও এলাকায় মাইকিং করেও দীপার সন্ধান না পেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। 

৬ জানুয়ারি দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে তার স্বামীর (বিনয় সমাদ্দার) নম্বরে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তির নিজের নাম-পরিচয় গোপন রেখে মেয়েকে ফিরে পেতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় টাকা না পেলে পুটিকে হত্যার ও হুমকি দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী-কমিশনার নাছির উদ্দিন মল্লিক বলেন, অপহরণ এবং মুক্তিপণের বিষয়টি কোতোয়ালি মডেল থানার পুলিশ জানার সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন ক্লু ধরে নগরের বিভিন্নস্থানে অভিযান চালায়। যা এখনো অব্যহত রয়েছে। শিশুটিকে উদ্ধারে জোড়ালো ভাবেই অভিযান চলছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD