বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
ভোলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ চাল বিতরণ

ভোলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ চাল বিতরণ

Sharing is caring!

এম এইচ ফাহাদ: ভোলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, উত্তর দীঘলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছেন।

আন্তর্জাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ পঙ্গু হয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মধ্যেও আমাদের অর্থনীতি সচল রয়েছে। এছাড়াও ভোলায় গরীব দুঃখী মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে যাচ্ছেন তিনি। তোফায়েল আহমেদ এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় শনিবার উত্তর দিঘলদী ও আলীনগর ইউনিয়নসহ সাতটি ইউনিয়নে ৪৫০টি পরিবারকে নগদ এক হাজার টাকা এবং ১০ কেজি করে চাল দেয়া হয়। এ ছাড়া সদর উপজেলায় মোট চার হাজার পরিবারকে নগদ টাকা এবং ৩০ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD