বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে বরিশাল পুলিশ

বরিশালে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে বরিশাল পুলিশ

Sharing is caring!

মারণঘাতী করোনাভাইরাসের সংক্রামণ রোধে সরকারের ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শহরমুখী মানুষদের রোখাসহ অকারণে যানবাহন নিয়ে বের হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। যৌক্তিক কারণ ব্যতিত কাউকে ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে মাঠপুলিশ।

লকডাউন বাস্তবায়নে শহরের মোড়ে মোড়ে বসেছে পুলিশ চেকপোস্ট। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, সরকারের এই নির্দেশনা এবং লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ পুলিশপ্রধানের কঠোর হওয়ার সিদ্ধান্ত আমলে নিয়েছেন বরিশাল মেট্রোপলিটন কমিশনার মো. শাহাবুদ্দিন খান। তার নির্দেশনার আলোকে অন্তত এই সাতদিন বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাঠপুলিশ কঠোর অবস্থানে থাকবে। এবং জনসমাগম রোধসহ অযথা মানুষের ঘোরাঘুরি বন্ধে কঠোর ভুমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD