শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৭ ভাগ শিক্ষার্থী

অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৭ ভাগ শিক্ষার্থী

Sharing is caring!

চলমান করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে চান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রায় ৮৭ ভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘লিংকার ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামে একটি ফেসবুক গ্রুপের জরিপে পাওয়া গেছে এই তথ্য।

রবিবার থেকে শুরু হওয়া জরিপে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় সব বিভাগের ১ হাজার ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জরিপে অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৮৭.৭ ভাগ শিক্ষার্থী। আর ১২.৩ ভাগ শিক্ষার্থী অনলাইন পরীক্ষায় অনাগ্রহ প্রকাশ করেন। অনলাইন পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের ১৪ ভাগ, স্নাতক শেষ বর্ষের ১৩ ভাগ, তৃতীয় বর্ষের ১২.৫ ভাগ, দ্বিতীয় বর্ষের ১৯.৯ ভাগ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ৩৩.৪ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম আশিক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে করোনাকালে বিকল্প হিসেবে অনলাইনে ইয়ার ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিচ্ছে। সেশন জট কমাতে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অনলাইনে পরীক্ষার নেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার মিশু বলেন, করোনায় অনেকে পিছিয়ে পড়েছেন।

এখন অনলাইনে হলেও দ্রুত কোর্স সম্পন্ন করার দাবি জনান তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিটি অনলাইনে মিডটার্ম ও ভাইভা পরীক্ষার নেওয়ার সুপারিশ করেছে।

বর্তমান পরিস্থিতিতে কিভাবে ফাইনাল পরীক্ষা নেওয়া যায়, তা সংশ্লিষ্ট কমিটি সিদ্ধান্ত নেবে। গত বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে ইতিপূর্বে স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীর শুরু করে কর্তৃপক্ষ। ওই দিন দুটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৭ জুন থেকে সব বিভাগের সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম এবং ভাইভা পরীক্ষা চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD