সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মার্কিন সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চাইছে তুরস্ক!

মার্কিন সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চাইছে তুরস্ক!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি তুরস্কের কাছে হস্তান্তর কিংবা ধ্বংস করে দিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলা হবে বলে জানিয়েছে আঙ্কারা। এতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আলোচনা আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার তুর্কি সমকক্ষ ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠকে বসেছেন।

এর আগে বোল্টন বলেন, তারা একটি শর্তে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেবে, তা হচ্ছে- মার্কিন মিত্র ওয়াইপিজি যোদ্ধাদের সুরক্ষা দেবে তুরস্ক। ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা বলে মনে করে তুরস্ক।

গত মাসে সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন।

সিরিয়ায় ২২টি মার্কিন ঘাঁটি রয়েছে। কাজেই এসব ঘাঁটি ওয়াইপিজি সন্ত্রাসীদের হাতে হস্তান্তর করা হোক, তা চাচ্ছে না তুরস্ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD