শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে কালীবাড়ী রোডে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নিয়মবহির্ভূত স্থাপনা নির্মান

বরিশালে কালীবাড়ী রোডে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নিয়মবহির্ভূত স্থাপনা নির্মান

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধি: বরিশালের প্রানকেন্দ্র কালীবাড়ী রোডস্থ মাননীয় মেয়র মহোদয়ের বাড়ির কাছেই জেলা সমাজেসেবা কার্যালয়ের বিপরীতে একটি ভবনের দেয়ালের গা ঘেষে আরেকটি ভবনের স্থাপনা নির্মান কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনে একটি অভিযোগও জমা হয়েছে যা তথ্য সূত্রে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর কালীবাড়ী রোডে সমাজসেবা কার্যালয়ের বিপরীতে স্থায়ী নিবাসী খোকন বসু এবং তার ছেলে বিজয় বসু তাদের পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করেছেন বেশ কিছুদিন আগেই।বিস্তারিত তথ্য নিয়ে জানা যায়, শুরুতে ছিলো না কোন বিসিসির প্লান পাশ।তাদের জমিরও ছিলো না কোন সার্ভেয়ার কর্তৃক পরিমাপকৃত নির্দিষ্ট সীমানা।

এ নিয়েও আশে পাশের জমি ও ভবন মালিকদের সাথেও তাদের দ্বন্দ লেগেই থাকতো।গত বছর বিসিসির কোন প্লান পাশ ছাড়াই এবং সীমানা নির্ধারন ছাড়াই পাশের ভবনের গা ঘেষে স্থাপনা নির্মান করতে শুরু করে এই পরিবার। এর পরিপ্রেক্ষিতে পাশের ভবন মালিক বিসিসিতে অভিযোগ জমা দেন নিয়মবহির্ভূত স্থাপনা নির্মান ও হয়রানি সহ চাঁদাবাজীর। বিসিসিতে অভিযোগ জমা হলে খোকন বসুর ছেলে বিজয় বসু শুরু করে এলাকায় ত্রাস মেয়রের নাম ভাঙিয়ে এবং নিজেকে স্বেচ্ছাসেবকলীগের কর্মী দাবী করে। নানা হয়রানি সহ চাদাঁ দাবী করে চলে প্রতিনিয়ত।

বিসিসি নিষেধাজ্ঞা দিলে স্থাপনা নির্মান কাজ বন্ধ করলেও আশে পাশের ভবন মালিকদের সাথে তার সন্ত্রাসী আচরন শুরু হয়। এক পর্যায় কাউন্সিলরের স্থান পরিদর্শন ও পরামর্শে থেমে যায় তার ত্রাস এবং তড়িঘড়ি করে প্লান পাশ করে নেয় বিসিসি থেকে। প্লান পাশ করলেও বিসিসির স্থায়ী পাকা স্থাপনা নির্মানের কোন শর্ত না মেনেই আবার পাশের ভবনের গা ঘেষে স্থাপনা নির্মান শুরু করে বিজয় বসু এবং রাস্তা ও ফুটপাত দখল করে নির্মান সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে। এর প্রেক্ষিতে আবারও বিসিসিতে অভিযোগ দায়ের করলে বিসিসি কর্তৃপক্ষ স্থাপনা নির্মানে নিষেধাজ্ঞা দেয়।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই অদৃশ্য ক্ষমতা দেখিয়ে স্থাপনা নির্মান করে চলেছে যা প্রায় শেষ পর্যায়। সরেজমিনে গিয়ে আরও যে তথ্য পাওয়া যায় তা হচ্ছে, ফুটপাত দখল করে ভ্রাম্যমান সবজি ও মাছ বাজারও বসিয়েছে বসু পরিবার ও তাদের পাশের জমির এক ভদ্রলোক। চলে দিনশেষে ভ্রাম্যমান ব্যবসায়ীদের থেকে বিট নেয়াও। পথচারীদের চলাচল করতে রাস্তার মধ্যে দিয়ে এদের দখলদারীল জন্য আর তাতে ঘটছে দুর্ঘটনাও।শিশু ও বৃদ্ধদের জন্য তো মহাভোগান্তী।

এমনই চিত্র এবং তথ্য পাওয়া গেছে কালীবাড়ী রোডে পরিদর্শনে গিয়ে। এলাকার একজন প্রতিবেদককে বলেন, “এই বিজয় বসু হচ্ছে যত নষ্টের মূল। সন্ধ্যার পরে এখানে উচ্শৃঙ্খল আর নেশাখোরদের নিয়ে আড্ডা দেয় এবং অত্যধিক সাউন্ডে গান বাজনা চালায় যা সকলের জন্য বিরক্তিকর। এছাড়া ফুটপাত দখল করে ভ্রাম্যমান ব্যবসায়ী বসিয়ে বিটবানিজ্য করে এটাও অবৈধ।

আর বিসিসির নিয়মবহির্ভূত স্থাপনা নির্মান এটা তো দুঃখজনক কারন এলাকাটি স্বয়ং আমাদের জনদরদী মাননীয় মেয়র মহোদয়ের বাড়ির এলাকা। মেয়র মহোদয়ের উচিৎ এখনই একে আইনের আওতায় নিয়ে আসা এবং স্থাপনা নির্মান বন্ধ সহ ফুটপাত দখলমুক্ত করা ও আমাদের এলাকার সুনাম এবং মেয়র মহোদয়ের সুনাম অক্ষুন্ন রাখা।” স্থাপনা নির্মানরত রাজমিস্ত্রি বলেন আমরা মালিকের কথায় কাজ করি এসব কিছু জানিনা।

অন্যদিকে বিজয় বসু বলেন, “বিসিসির প্লান পাশ করা আছে আর সবই জানে সবাই আমরা আমাদের কাজ চালিয়ে যাবো যে যা খুশি বলুক দেখি কে আটকায়।” অত্র এলাকার কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হীরুর কাছে এ বিষয়ে জানতে গেলে তাকে কার্যালয়ে পাওয়া যায়নি এবং কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD