বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে কলাপাড়ায় ১৪ গ্রাম প্লাবিত

ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে কলাপাড়ায় ১৪ গ্রাম প্লাবিত

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় বিধ্বস্ত বেড়িবাধ দিয়ে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবেশ করে ১০ টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে পানি বন্ধী হয়ে পরেছে ওইসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। এছাড়া ধানখালী ইউনিয়নের দেবপুরের বেড়িবাধ ভেঙে ৪ টি গ্রাম প্লাবিত হয়ে ৫ হাজার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে।

এতে ওইসব এলাকার মানুষের রান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েকশ পুকুর ও ঘের পানিতে তলিয়ে গেছে। এছাড়াও রাতের জোয়ারে আরও পানির চাপ বাড়তে পারে বলে শংকায় রয়েছেন ওই এলাকার মানুষ। এদিকে কলাপাড়ার নীলগঞ্জের ইউনিয়নের বিধ্বস্ত নীচকাটা স্লুইজ ভেঙে যে কোন সময় প্লাবিত হতে পারে অন্তত ১২ টি গ্রাম। এতে পানি বন্ধী হওয়ায় শংকায় রয়েছে ১২ হাজার মানুষ।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, দুর্গত এসব মানুষের নিরাপদ আশ্রয়সহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানান, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, শুকনো খাবার এবং স্যালাইন সহ আশ্রয়ন কেন্দ্র এবং মুজিব কিল্লাগুলো প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD