বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মাস্ক বিহীন ৩৮জন ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

বরিশালে মাস্ক বিহীন ৩৮জন ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

Sharing is caring!

‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিমালা কার্যকর করতে বরিশালে দুটি ভ্রাম্যমান আদালত মাস্ক বিহীন ৩৮জন ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও মহিউদ্দিন আল-হেলালের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোড, কালীবাড়ি রোড, হাসপাতাল রোড এবং নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন মাস্ক বিহীন ২৩জন ব্যক্তি এবং মাস্ক ব্যতিত দোকানে প্রবেশ করতে দেয়ায় ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৬ হাজার ২শ’ টাকা জরিমানা করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল-হেলালের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ১৫জন ব্যক্তিকে ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন।

এ সময় পৃথক ভ্রাম্যমান আদালত মাস্ক বিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রামনের হাত থেকে বাঁচতে জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD