শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
র‌্যাব-৮,  বরিশাল  বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

র‌্যাব-৮,  বরিশাল  বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে বরিশাল জেলার আগৈলঝাড়া থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ৩.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য সরবরাহ করার জন্য দুইটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গোপালগঞ্জ-কোটালিপাড়া-বরিশাল হতে পটুয়াখালী জেলার কুয়াকাটার উদ্দেশ্যে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ৪.৫৫ ঘটিকায় কৌশলগতভাবে বরিশাল জেলার আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশি করতে থাকে। তল্লাশির সময় দুইটি সাদা রংয়ের প্রাইভেটকার চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালকদ্বয় সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। তখন গাড়ীর চালকদ্বয় এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে উপস্তিত র‌্যাব সদস্য গাড়ি দুটির সন্নিকটে যায়। তখন গাড়ী হতে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স ঘেরাও পূর্বক ২ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ আজাহারুল ইসলাম বাবু(২৭), পিতাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সাং- দক্ষিণ বারপোতা, থানাঃ বেনাপোল পোর্ট এবং (২) মোঃ ফয়সাল মাহমুদ(২৩), পিতাঃ মোঃ শাহাজুল ইসলাম, সাং- বেনাপোল ভবের বেড়, থানা- বেনাপোল পোর্ট, সর্ব জেলাঃ যশোর বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত প্রাইভেটকার দুইটি তল্লাশি করে ৪৩৭  বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ২,৪০০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী দুইটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় আরও স্বীকার করে যে, তারা যোগসাযোসে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বরিশাল আগৈঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD