শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু হাসানাত মো.শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, কলাপাড়া উপজেলার সাবেক স্বনামধন্য ক্রিকেটার বিল্লাল খান কাবুল, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মো.মাসুম খান এবং মো.খালিদ খান প্রমুখ।

শুরুতেই প্রধান অতিথি খেলোয়াড় এবং সংগঠকদের সাথে পরিচিত হয়ে খেলা উদ্ভোধন করেন। টস নামক ভাগ্যপরীক্ষায় জয়লাভ করে রোজ একাদশের অধিনায়ক তুষার রহমতপুর ইলেভেন স্টার একাদশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত ওভারে ১৫৬ রান সংগ্রহ করেন জবাবে রোজ একাদশ ১০৭ রানে অল আউট হলে রহমতপুর ইলেভেন স্টার একাদশ ৪৯ রানে জয়লাভ করেন।
উপজেলা ক্রিড়াঙ্গনের অন্যতম সংগঠক রহিমুল হক হিরু, আবদুল খালেক, সুমন মল্লিক এবং টোটনের সার্বিক ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন প্রধান অতিথি আবু হাসানাত মো.শহীদুল হক, সাইফুজ্জামান টুটুল এবং মো.মোয়াজ্জেম হোসেন। ধারাভাষ্য দেন মাসুম খান, কল্লোল বিশ্বাস এবং অংনয়। ফাইনালে ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরষ্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের ৭১ রান ও ২ উইকেট পাওয়া ওসান।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ, আম্পায়ার, ভাষ্যকার সহ অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD