শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ভোলা পশ্চিম ইলিশা চর জাঙ্গালিয়া নূরানী মাদ্রাসার চাল আত্মসাৎ এর অভিযোগে আটক ২

ভোলা পশ্চিম ইলিশা চর জাঙ্গালিয়া নূরানী মাদ্রাসার চাল আত্মসাৎ এর অভিযোগে আটক ২

Sharing is caring!

জাকির হোসেন।। ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে চর জাঙ্গালিয়া মসজিদ ও নূরানী মাদরাসার নামে ও বরাদ্দকৃত মোট ৫ টন জিআর চাউল উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর গ্রামের পালোয়ান বাড়ী থেকে মো. মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাউল উদ্ধার করা হয়। তথ্যসূত্র জানা যায় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ মক্তব ও নূরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত মোট ৫টন চাউলের ২ টন জিআর চাউল উত্তোলন করে মজিবল হক পালোয়ান ও তার ভাই ইউসুফ পালোয়ান। উত্তোলনকৃত চাউল মাদ্রাসায় না দিয়ে আত্মসাত করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়।

বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে ও সাংবাদিকদের জানায় স্থানীয়রা।পরে জেলা প্রশাসক এ্যাসিল্যান্ডকে দায়িত্ব দেন। এসিল্যান্ড পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ান বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আত্মসাৎ করা জিআর ৮ বস্তা চাউল উদ্ধার করেন। এসময় চাউল আত্মসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নূরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. শমসের আলী জানান, মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান মক্তব ও নূরানী মাদ্রাসার নাম দিয়ে ২ টন জিআর চাউল উত্তোলন করে। চাউলগুলো মাদ্রাসায় হস্তান্তর না করে সেগুলো তাঁরা আত্মসাত করে। বিষয়টি আমরা জানতে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যার্থ হলে একপর্যায়ে ভোলার জেলা প্রশাসকে অবগত করি। জেলা প্রশাসক এসিল্যান্ড ও পুলিশ পাঠিয়ে মজিবল হকের বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফের ঘর থেকে আত্মসাতকৃত ৮ বস্তা চাউল উদ্ধার করে। মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD