বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব এখন টালমাটাল প্রাথমিক ধাক্কা সামলিয়ে এবার দ্বিতীয় দফার আক্রমণ প্রতিরোধে কাজ করছে বাংলাদেশ সরকার।

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক  এস, এম, অজিয়র রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বরিশাল মোঃ মাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি সাউথ বরিশাল মোঃ মোক্তার হোসেন, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, কমান্ডিং অফিসার ৬২ ইস্ট বেঙ্গল শেখ হাসিনা সেনানিবাস, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মোঃ নাইমুল হক, বিআইডব্লিউটি-এর যুগ্ন পরিচালক, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে উদ্ভুত পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবেলায় বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে সভাপতি উপস্থিত সদস্যবৃন্দের মতামত ও পরামর্শ আহবান করেন। পরে সকলের মতামতের ভিত্তিতে সভায় বিস্তারিত আলোচনান পরে নিম্নোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সভা সমাবেশ আয়োজন থেকে বিরত থাকার পাশাপাশি প্রশাসনের অনুমতি ব্যতীত অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহবান জানানোর হয়। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিবেচনা করে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করতে হবে। লঞ্চ এবং গাড়িতে অবশ্যই যাত্রার পূর্বে এবং যাওয়ার শেষে অবশ্যই জীবানুনাশক পানি স্প্রে মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সকলেই মাস্ক এবং যথাযথ সুরক্ষার সামগ্রীর ব্যবহার করবে।

কোন যাত্রী বা পরিবহন এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাস্ক ব্যবহার না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবধরনের পরিবহন কে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর সহ আইন শৃঙ্খলা বাহিনী মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। উপরোক্ত সিদ্ধান্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD