বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে জেলা পর্যায়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠিত।

বরিশালে জেলা পর্যায়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠিত।

Sharing is caring!

আজ ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় সম্মেলন কক্ষ সার্কিট হাউজ বরিশাল ও অনলাইন প্ল্যাটফর্ম ( জুম ভিডিও কনফারেন্সিং সিস্টেম)। জেলা পর্যায়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মোহাম্মদ মুনীর চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি বরিশাল প্রলয় চিসিম, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, অধ্যক্ষ ভারপ্রাপ্ত সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, ডিন কম্পিউটার সায়েল এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ পটুয়াখালী ড. এস.এম. তাওহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাসসহ প্রমূখ।

গত ২৭ অক্টোবর বরিশাল জেলায় ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে খাদ্য নিরাপত্তা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার”। ২৭ থেকে ২৯ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত মেলা চলবে।

প্রতি বছরের ধারাবাহিকতা এবারেও মেলায় বরিশাল জেলার ১০টি উপজেলা হতে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে মেধাস্থান অধিকারীগণ এবং জেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাস্থান অধিকারীগণ অংশগ্রহণ করবে। এবারের বিজ্ঞান মেলা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। দর্শানার্থীগণ বরিশাল জেলার ওয়েব পোর্টাল barisal.gov.bd তে ভিজিট করে মেলা উপভোগ করেন। অংশগ্রহণকারীগণের প্রস্তাবিত প্রকল্পের সংক্ষিপ্ত ভিডিও উক্ত ওয়েবসাইটে প্রদর্শন করা হবে যা ভিজিটর গণ সহজেই দেখতে পাবেন। এছাড়া, ২৮ অক্টোবর অনলাইন ভিত্তিক বিজ্ঞান আলিম্পয়াড অনুষ্ঠিত হয়। আজ উক্ত অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র, সিনিয়র গ্রুপে ২৩ জন এবং বিশেষ গ্রুপে ৯ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD