বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় সতিত্ব রক্ষায় দুলাভাইয়ের অত্যাচারে লাপাত্তা শালিকা ফাহুিমা!!

বরগুনায় সতিত্ব রক্ষায় দুলাভাইয়ের অত্যাচারে লাপাত্তা শালিকা ফাহুিমা!!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউপির সোনাখালী গ্রামে দুলাভাইের অত্যাচারে সতিত্ব রক্ষায় শালিকা ফাহিমা আক্তার (১৬) উধায়ের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানাযায়, বাবা  সহীদুল ইসলাম গাজী মেয়ে ফাহিমা আক্তারকে ফিরে পেতে একই এলাকার স্থায়ী বাসিন্দা জয়নাল খান ও ছেলে সাহবুদ্দিন সহ চার জনকে আসামি করে বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে একটি  অপহরণ মামলা রুজু করেন। যার মামলা নং ১৮৬/২০ ইং। ঘটনার সত্যতা প্রকাশে সরেজমিন অনুসন্ধানে অপহৃত ফাহিমা আক্তার জানালেন ভিন্ন কথা। ফাহিমা বলেন, আমি কখনো অপহৃত হইনি,
সতিত্ব রক্ষায় সেচ্ছায় ঘর থেকে পালিয়েছি। ফাহিমা আক্তারের সেচ্ছায়
পালিয়েছি যাবার ঘটনার বর্ননা জানতে চাইলে তিনি ভারাক্রান্ত হৃদয়ে বলেন বিষয়টি লজ্জাজনক, আমার ভগ্নিপতি কাইউম মোল্লার উৎপাতে এমনটি করেছি আমি। দীর্ঘদিন ধরে যৌন হয়রানির উদ্দেশ্য কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি বাবাকে জানালে উল্টো শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। তিনি আরো জানান, সময়ের ব্যবধানে কাইউম মোল্লা তার ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করতে যৌন নিপীড়ন বাড়িয়ে দেয়। এসংকট ছিলো আমার নিত্য দিনের। পাশাপাশি বাবার দেয়া অপহরণ মামলার আসামি
সাহবুদ্দিন আমাকে ভালো বাসতেন। বিষয়টি আমি সহ পরিবারের সকলেই জানতেন। আমি আমার সতিত্ব রক্ষায় সার্বিক বিষয় নিয়ে সাহবুদ্দিনকে অবহিত করলে তিনি আমাকে স্বাদরে গ্রহন করেন এবং আমি সেচ্ছায় তার হাতধরে পালিয়ে যাই। শুধু তাই নয়, ইসলামিক শরিয়ত অনুযায়ী গ্রহন করি। ফাতিমার ঘটনার সূত্র ধরে সরেজমিন অনুসন্ধানে ভগ্নিপতি কাইউম মোল্লাকে খুজতে গেলে ঘটনা স্থলে তাকে পাওয়া যায় নি। এলাকার সূত্রে জানাযায়, কাইউম লোকলজ্জার ভয়ে আস্তে করে গাঁ ঢাকা দেয়। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ট করেও তাকে পাওয়া যায় নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD