রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মক্কা ও মদিনার দুই মসজিদের গুরুত্বপূর্ণ পদে ১০ নারী নিয়োগ

মক্কা ও মদিনার দুই মসজিদের গুরুত্বপূর্ণ পদে ১০ নারী নিয়োগ

Sharing is caring!

অনলাইন ডেক্স :সৌদি আরবে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ১০ নারীকে নিয়োগ দেয়া হয়েছে। খবর আল আরাবিয়া।

পবিত্র দুই মসজিদ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নারীরা প্রশাসনিক থেকে কারিগরী বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, উচ্চ যোগ্যতা সম্পন্ন সক্ষম নারীদের ক্ষমতায়িত করাই এ পদক্ষেপের লক্ষ্য।

সৌদি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এর আগে ২০১৮ সালে এই দুই পবিত্র মসজিদে নেতৃত্ব পর্যায়ে ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।

যুবরাজ সালমান তার ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে নারীর কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছেন। এর লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র আনা।

এর আগেও তিনি নারীর গাড়ি চালানোর অনুমতিসহ বেশ কিছু উদারনৈতিক উদ্যোগ নিয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD