শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বরিশালে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অশোক সমদ্দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অশোক আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর কালীবাড়ি গ্রামের অনিল সমদ্দারের ছেলে। সকালে পানির ট্যাঙ্কি পরিষ্কারের জন্য ঘরে উপরের টিনের চালায় উঠলে চালার পাশের বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন অশোক। পরে পরিবারের সদস্যরা অশোককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাহিমা বেগম (৬৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাহিমা বেগম পূর্ব রাকুদিয়া গ্রামের মৃত মোতালেব হাওলাদারের স্ত্রী।

মৃত রাহিমার স্বজনরা জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় তাকে সাপে দংশন করে। তৎক্ষণিক ভাবে তাকে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD