সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিদেশে চিকিৎসার জন্য আবেদন করবেন খালেদা জিয়া

বিদেশে চিকিৎসার জন্য আবেদন করবেন খালেদা জিয়া

Sharing is caring!

অনলাইন ডেক্স:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। তাই যথা সময়ে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব ও খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রোববার (২ আগস্ট) দিনগত রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের কাছে এসব কথা বলেন এই আইনজীবী।

যদিও একদিন আগে ঈদুল আজহার দিন রাতে স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন যে, তার চিকিৎসা দরকার। কিন্তু কোথায় চিকিৎসা নেবেন সেটা এখনও ঠিক হয়নি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, উনার শারীরিক অবস্থা ভালো না। হাতের আঙুলগুলোতে সমস্যা ছিল, হাতটা বাঁকা হয়ে গিয়েছিল। তারপর হাঁটুর রিপ্লেসমেন্ট বিদেশে হয়েছিল। হাসপাতালে থাকাকালে ব্যাথা ছিল, এখন আরও বেড়ে গেছে। পায়ের হাঁটুর যে রিপ্লেসমেন্ট সেটা মেইনটেনেন্স করার কোনো ব্যবস্থা নেই, চেকআপও করার ব্যবস্থা নেই। হাতের আঙুলগুলো সার্বক্ষণিক ব্যাথা করে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে তিনি চিকিৎসা করতে পারছেন না, কোনো হাসপাতালেও যেতে পারছেন না। চিকিৎসকরা প্রতিদিন বাসায় এসে দেখতেছেন। কিন্তু ইমপ্রুভ করছে না। আরও জটিলতার সৃষ্টি হয়ে যাচ্ছে। এখন চিকিৎসা করাবেন টেস্ট করার জন্য হাসপাতালে যেতে হবে, কিন্তু হাসপাতাল ঝুঁকিপূর্ণ। ওনার যে বয়স সেজন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, তার (খালেদা জিয়ার) চিকিৎসা করতে হবে। আমরা আশাবাদী সরকার এটা বিবেচনা করবে। বিশেষ করে বিদেশে যে উনার হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে, সেটারজন্য হয়তো পার্টিকুলারলি বিদেশে যাওয়া লাগতে পারে। আমরা আশা করি, সরকার যেহেতু তাকে মুক্তি দিয়েছে চিকিৎসার জন্য। তো বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সেজন্য হয়তো সরকার তাকে পারমিশন দিতে পারে। এজন্য যথা সময়ে আবেদন করা হবে।

গুলশানের ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাড়ি ফিরোজায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ সময় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD