শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষনা করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে

বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষনা করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে

Sharing is caring!

গনমাধ্যমকর্মী ছাড়াই প্রথমবারের মত বরিশাল সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে।

শুক্রবার বরিশাল সিটি কর্পোরেশনে ফেসবুক পেইজের মাধ্যমে বাজেট ঘোষনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরে ৪শত ২৭ কোটি ৬২ লক্ষ ৬৪ হাজার ৩৪৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।

ফেসবুকে পাওয়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাক্ষরিত ওই বাজেট কপিতে উল্লেখ করা হয় গুরুত্বপূর্ন কয়েকটি খাতের বাজেট। এর মধ্যে রাস্তা, ড্রেন ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মান/উন্নয়ন এবং বিভিন্ন স্থানে সৌন্দর্য্যবর্ধন কাজের জন্য ১৭০ কোটি ৫ লক্ষ টাকা, রাস্তা, ড্রেন ও অন্যান্য অবকাঠামো পরিচালন ও রক্ষণাবেক্ষনের জন্য ২০ কোটি ৫০ লাখ টাকা, ব্রীজ কালভাটের জন্য ৫ কোটি টাকা, শহর রক্ষা বাধের জন্য ১০ কোটি টাকা, খাল সংরক্ষন খাতে ৫০ কোটি টাকা, এবং পরিবেশ উন্নয়ণ ও অন্যান্য খাতে ১ কোটি ৩০ লক্ষ টাকা।

এছাড়াও এবারে ঘোষিত বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রন কার্যক্রম, কল্যানমূলক ব্যয়, ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজকল্যান মূলক কার্যক্রম, আইসিটি খাত, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং পানি সরবরাহ ও বিদ্যুৎ বিভাগে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫শত ৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা বাজেট ঘোষনা করেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সেটি ছিলো তার প্রথম বাজেট ঘোষনা। তবে এবারে গতবছরের তুলনায় ১২০ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৯২ টাকা কম বাজেট ঘোষনা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরের ঘোষিত বাজেটে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে নতুন নগর ভবন নির্মান সহ অনেক কিছু উল্লেখ করা হয়।

তবে ২০১৯-২০ অর্থবছরে ৫৪৮ কোটি টাকার বাজেট ঘোষিত হলেও কাঙ্খিত উন্নয়ন পায়নি নগরবাসী। এমনটাই অভিযোগ অনেকের। এর মধ্যে এবারে গনমাধ্যমকর্মী ছাড়াই গোপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাজেট ঘোষিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নগরবাসীর মাঝে।

বরিশাল সিটি কর্পোরেশনের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস জানান, ফেসবুকের মাধ্যমে বাজেট ঘোষনা করা হয়েছে। তবে কেন ফেসবুকের মাধ্যমে দেয়া হলো তার সদুত্তর দিতে পারেনি এই কর্মকর্তা।

এই বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD