রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

Sharing is caring!

মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। ক্যাটাগরি তিন মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস স্থানীয় সময় শনিবার রাতে বা রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে। খবর সিএনএন এর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডগলাস ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।

সাধারণত প্রতিঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি ৩ হিসেবে ধরা হয়। আশা করা হচ্ছে, ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ক্যাটাগরি ১-এ, অর্থাৎ ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আসবে ডগলাস।

হনোলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবারে ঘূর্ণিঝড় ডগলাস ক্যাটাগরি-৪ এ পরিণত হয়েছিল তবে দিন শেষে তা ক্যাটাগরি-৩ এ নেমে আসে। আঘাত হানার সময়ে এটির স্তর আরো নেমে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD