রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জুমার নামাজের জন্য প্রস্তুত, লোকে লোকারণ্য আয়া সোফিয়া চত্বর

জুমার নামাজের জন্য প্রস্তুত, লোকে লোকারণ্য আয়া সোফিয়া চত্বর

Sharing is caring!

তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ায় আজ ২৪ জুলাই জুমার নামাজের মধ্যে দিয়ে আবারো মসজিদে রুপান্তরিত হচ্ছে। দেশটির আদালতের রায়ের পর আজ থেকে আয়া সোফিয়া মসজিদে নামাজ শুরু হবে। এরই মধ্যে জুমার নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে আয়া সোফিয়াকে। নিয়োগ দেয়া হয়েছে ইমাম ও মুয়াজ্জিন। এখবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।

আয়া সোফিয়া মসজিদকে যাদুঘর ঘোষণার ৮৬ বছর পর আবারো সেখানে নামাজ শুরু হতে যাচ্ছে। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ালিখায় বলেন, ‘সবাই এখন জুমার নামাজের জন্য অপেক্ষায় রয়েছে। মানুষ উন্মুখ হয়ে আছে জুমায় অংশ নেয়ার জন্য।’

তিনি জানিয়েছেন, ‘অন্তত ৫টি আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে ভিড় এড়িয়ে যাওয়ার জন্য। করোনার বিষয়টি মাথায় রেখেই স্বাস্থ্যবিধি নিয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।’

আলি ইয়ালিখায় বলেন, ইস্তামবুলের সময় সকাল ১০টা থেকে মুসল্লিদের আসা শুরু হয়েছে। ১১টি আলাদা বুথ রয়েছে যেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে হ্যান্ডস্যানিটাইজার, তাপমাত্রা যাচাইসহ নানা সতর্কতায় মুসল্লিদের মসজিদ এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে।’

এ উপলক্ষে ইস্তাম্বুল শহরের যাতায়াত ব্যবস্থায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নামাজের আগে এবং পরে কয়েকটি রাস্তা বন্ধ এবং বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক মুসল্লি যদি নিরাপদ দূরত্ব মেনে চলেন, কোলাকুলি এড়িয়ে যান এবং মাস্ক পরিধান করেন তাহলে করোনাভাইরাস কোনো সমস্যা হবে না বলে জানান গভর্নর।

তুরস্কের শীর্ষ আদালত গত ১০ জুলাই আয়া সোফিয়াকে ১৯৩৪ সালের তৎকালীন সরকারের যাদুঘরে পরিণত করার আদেশটি বাতিল করেন। এতে আয়া সুফিয়া আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। রায়ের কয়েক মিনিটের পরেই প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান এটিকে মসজিদ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য আদেশ জারি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD